পুকুরে মিলল নিখোঁজ মামা-ভাগিনার মরদেহ

অনলাইন ড্রেস
পুকুরে মিলল নিখোঁজ মামা-ভাগিনার মরদেহ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিখোঁজ মামা-ভাগিনার মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

নিহতরা হলো হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে উমর আলী (১৫) এবং ইমরান আলীর ছেলে মিরাজ (১৩)। উমর আলী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় উমর আলী ও তার ভাগিনা মিরাজ। বিকেল থেকে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি শুরু করে। পরে রাত ২টার দিকে একজনের এবং ভোরে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, দুজনের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্ত

র করা হয়েছে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।