শিক্ষার্থীদের আন্দোলনে অচল জামালপুর নার্সিং কলেজ

অনলাইন ড্রেস
শিক্ষার্থীদের আন্দোলনে অচল জামালপুর নার্সিং কলেজ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের যোগদান প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ। এতে গত ১৩ দিন ধরে বন্ধ রয়েছে ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস।

 

 

রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক আদেশে কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদাকে শেরপুর নার্সিং ইনস্টিটিউটে বদলি করা হয়। একই আদেশে শেরপুরের ইন্সট্রাক্টর ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে পদায়ন করা হয়। এর পর থেকেই মাকসুদা ইয়াসমিনের যোগদান প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

 

 

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শেরপুরে দায়িত্ব পালনকালে মাকসুদা ইয়াসমিন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। তার আচরণও শিক্ষার্থীবান্ধব নয়। এ কারণে তাঁকে ইন্সট্রাক্টর ইনচার্জ হিসেবে মেনে নিতে রাজি নন তারা।

 

শিক্ষার্থী ফারহানা বলেন, ‘শেরপুরে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় আমরা তাকে আমাদের কলেজে দেখতে চাই না।

 

 

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

 

 

আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী লাভলু বলেন, ‘১৩ দিন ধরে আমাদের আন্দোলন চলছে। তিনি আগেও একবার যোগদান করতে এসেছিলেন। কিন্তু আমরা তাকে কলেজে প্রবেশ করতে দিইনি। তার যোগদানের আদেশ প্রত্যাহার করতে হবে।

 

 

অন্য কাউকে ইন্সট্রাক্টর ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হলে আমাদের আপত্তি নেই।’

কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সামিনা আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাধারণ শিক্ষকেরাও কলেজে প্রবেশ করতে পারছেন না। এতে ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রয়েছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।