সাজেকে চতুর্থ দিনের মতো অবরোধ চলছে

অনলাইন ড্রেস
সাজেকে চতুর্থ দিনের মতো অবরোধ চলছে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সশস্ত্র দল অপসারণের তিন দফা দাবিতে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধের চতুর্থ দিন চলছে। ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় এই অবরোধ শুরু হয়।

 

 

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ঘোষিত ৩ দফা দাবির এই আন্দোলন চলছে। অবরোধের সমর্থনে সড়কের কোথাও পিকেটারদের দেখা যায়নি। তবে সড়কটির গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে।

 

 

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবু ধন চাকমা জানান, সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের দ্রুত এলাকা থেকে অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে।

 

 

 

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, সাজেক এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুষ্কৃতকারী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় টহল ও অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

 

এদিকে অবরোধের কারণে বন্ধ রয়েছে সাজেক পর্যটনকেন্দ্রও।

 

 

রাঙামাটি জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটককেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।