জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল আজ শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ এ তথ্য জানান।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শামীম কায়সার।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন।
ত্রিবার্ষিক এই কাউন্সিল অধিবেশনে ইমাম সমিতির সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা, জাতীয় অগ্রযাত্রায় আলেম-ওলামা ও ইমামদের ভূমিকা এবং ভাবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :