শিরোনামঃ

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ড্রেস
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা

 

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে।

 

 

এর প্রভাবে আগামী মঙ্গলবার থেকে কয়েক দিন উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার সন্ধ্যায় এই পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

তবে এর প্রভাবে আপাতত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে আগামীকাল রবিবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

 

দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপ ও আমবাগানে, ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

 

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। এ মাসের শেষ দিকে উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) ইউনিটের উপপরিচালক উর্মী আহসান জানান, লঘুচাপ নিয়মিত সৃষ্টি হয়। এ বিষয়ে কৃষকদের সতর্ক করার মতো কোনো তথ্য এখনো আবহাওয়া অধিদপ্তর থেকে তাঁরা পাননি। এ ধরনের বার্তা পাওয়া গেলে তা ওয়েব সাইটে প্রকাশ করা হবে। তিনি সরকার অনুমোদিত সংস্থার তথ্য ছাড়া বিভ্রান্তিকর তথ্যে বিচলিত না হওয়ার পরামর্শ দেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।