শিরোনামঃ

মধ্যপ্রাচ্যে সংঘাত : দেশের বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি নিয়ে যা বললেন মন্ত্রী

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে সংঘাত : দেশের বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি নিয়ে যা বললেন মন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ সারা বিশ্বেই জ্বালানি সংকট নিয়ে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে চলমান মার্চ মাসে দেশে বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন তিনি।

 

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

 

মন্ত্রী বলেন, ‘মানুষের শঙ্কা দূর করার জন্যই আমরা নিরলস কাজ করছি।

 

 

আশা করি, আমরা সফল হব। অন্তত চলতি মার্চ মাসে জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তার কারণ নেই।’

পরবর্তী মাসগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকবে কি না? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কাজ করছি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

 

মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তার প্রভাব বাংলাদেশের ওপর পড়বে কি না? এমন প্রশ্নের জবাবে সতর্কবার্তা দিয়ে টুকু বলেন, ‘যুদ্ধটা দীর্ঘমেয়াদি হলে অবশ্যই আমাদের জন্য সমস্যা হবে। শুধু বাংলাদেশ নয়, যুদ্ধের প্রভাব দীর্ঘায়িত হলে বিশ্বের সব দেশই সংকটে ফেঁসে যাবে। যুদ্ধকালীন কিছু সমস্যা তো থাকেই, তবে আমাদের পক্ষ থেকে যতখানি চেষ্টা করা দরকার, তার সবটুকুই আমরা করব।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।