শিরোনামঃ
শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ১৭০ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার

ফরিদপুরে অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সিবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মুন্সিবাজারের চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান নেয়। এ সময় গোল্ডেন লাইন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাসলিমা খাতুন (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার ছয়চার এলাকার মৃত আবু তালেব খন্দকারের মেয়ে বলে জানা গেছে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত তাসলিমা খাতুন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

র‌্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।


More News Of This Category