শিরোনামঃ

পে স্কেল ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

admin
পে স্কেল ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
Getting your Trinity Audio player ready...

দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)।

 

সোমবার (২ মার্চ) সমিতির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন।

 

স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালে সর্বশেষ পে স্কেল ঘোষণার পর এক দশক পার হলেও নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে পড়েছেন।

 

 

আর সে জন্য বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ, সব গ্রেডের বেতনবৈষম্য দূর করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণমূলক আর্থিক সুবিধা বৃদ্ধি করার দাবি জানান তারা।

 

প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করে দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা করা হবে বলে আশা ব্যক্ত করেন সমিতির নেতারা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।