শিরোনামঃ

চাকরি থেকে বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল

Reporter
মোঃ ইনসাফ আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাকরি থেকে বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চাকরি থেকে বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল

মোঃ ইনসাফ আলী

 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি নোটিশের কোনো জবাব দেননি।

পরে সরকারি দায়িত্ব পালনে অবহেলা, কর্তৃপক্ষের আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ২০২৫ সালের ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক আদেশে আরিফুর রহমান মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ওই আদেশে বলা হয়, সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আরিফুর রহমান মণ্ডল ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি চাকরি বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২-এর উপবিধি (১) অনুসারে তাঁকে অনুপস্থিতির দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোশ ভাতা পাওয়ার কথা বলা হয়েছিল।

এদিকে একই প্রজ্ঞাপনে আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার তথ্য জানানো হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।