শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার খায়ের হাঠ শিকদার পাড়া এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৬৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার খায়ের হাঠ শিকদার পাড়া এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার অন্তগর্ত খায়ের হাঠ শিকদার পাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি রাত ০১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আলফাডাঙ্গা উপজেলার খায়ের হাঠ শিকদার পাড়ায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোঃ আলাল শিকদার (২৭) পিতা: মরহুম সেকেন্ড শিকদার, গ্রাম: খায়েরহাঠ শিকদার পাড়া, থানা: আলফাডাঙ্গা, জেলা:ফরিদপুর এবং মোঃ ইসরাফিল শিকদার (২৮), পিতা: লিয়াকত শিকদার, খায়ের হাঠ শিকদার পাড়া, থানা: আলফাডাঙ্গা, জেলা: ফরিদপুর কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

আটক আসামিদেরকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

*সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।*


More News Of This Category