শিরোনামঃ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী


ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, ওয়ান স্টপ সার্ভিস চালু এবং জনগণের জন্য স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

​রবিবার ভূমি মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ বিষয়ে আলোকপাত করেন।

​বৈঠকে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, সার্বিক ডিজিটালাইজেশন, কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন এবং ভূমি খাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়।

​ভূমিমন্ত্রী বলেন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে জনগণের দোরগোড়ায় আরও দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। ভূমি খাতের সংস্কার ও সেবা সহজীকরণে ইউএনডিপির মতো আন্তর্জাতিক সহযোগীদের পাশে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ বাংলাদেশের ভূমি খাতের আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেন এবং এসব কার্যক্রম আরও বেগবান করতে ইউএনডিপির সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

​এ সময় ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।