শিরোনামঃ

পাখি তুমি কার

"মাধুরি মনিকা শিলা"
পাখি তুমি কার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাখি- তুমি আমারে তিলেতিলে এমন কইরা মারলে, যেমন কইরা কেউ তার চিরশত্রুকে মারে। তুমি চাইলে তোমারে ভালবাসার অপরাধে এই জগতের আদালতে আমার নামে মামলা টুকে আমার দেহের মৃত্যু ঘটাতে পারতা, কিন্তু তুমি ঘটালেন আমার মনের মৃত্যু।

ক্ষণিকের অতিথি হইয়া আইসা তুমি আমার হৃদয়ে স্থায়ী জখম কইরা দিয়া গেলা চিরদিনের মতো। এমন কইরা ক্ষত-বিক্ষত করলো যে দুনিয়ার কোন কিছু দিয়া সেই ক্ষত ভালা করা সম্ভব না।

আমি জানিনা আমার কোন অপরাধে তুমি আমার লগে এমন করলা। আমিতো শুধু তোমারে ভালোই বাসছিলাম, তোমার লগে ছোট্ট একটা সংসার পাতার স্বপ্ন দেখছিলাম, সুখ-দুঃখ ভাগ করার লাইগা একটা মানুষ চাইছিলাম, এর চেয়ে বেশি কিছু তো চাওয়ার আছিল না-আর এই অপরাধে তুমি আমারে একদম নিঃশেষ কইরা দিলা।

আমি কহনোই তোমার রুপের লাইগা তোমারে ভালবাসি নাই, আমি আসলে তোমার মায়ায় পইড়া গেছিলাম. যে হৃদয়ে তোমারে খুব যতন কইরা রাখছিলামতোমার সেই অবহেলায় আমার হৃদয়ে আজ পচন ধইরা গেছে।

তুমি যহনি বুঝলা তুমিই আমার দুর্বলতা, তহনই সুযোগ বুইঝা ঘাঁও মাইরা চইলা গেলা। এখন আমার রাইত কাটে নির্ঘুম আর দিন যায় বেদনার যন্ত্রণায়। এতকিছু কইরা তুমি হয়তো ভাবছো যে তুমি আমারে ঠকাইয়া জিতে গেছো, আসলে তুমি হাইরা গেছো আর জিতে গেছে আমার ভালবাসা।

সবাই সত্যিকারের ভালবাসা পায় না, আমি তোমারে মন থেইকা ম্যালা ভালবাসছিলাম, কিন্তু তুমি সেইটার মূল্য দিয়া ধইরা রাখবার পারো নাই-অবহেলায় হারাইয়া ফেললেন আমারে।

তুমি আমারে এত নৃশংস ভাবে ঠকানোর পরও তোমার প্রতি আমার কোন অভিযোগ নাই। আমি চাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা তুমিই হোও, যদিও আমি তোমার পাশে না থাকি।😌💔

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।