শিরোনামঃ

নেপালে শুটিংয়ে গিয়ে বন্যায় আটকা খরাজ মুখার্জি ও স্ত্রী


নেপালে শুটিংয়ে গিয়ে বন্যায় আটকা খরাজ মুখার্জি ও স্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নেপালে শুটিং করতে গিয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে আটকা পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি ও তার স্ত্রী প্রতিভা মুখার্জি। তবে দুজনেই নিরাপদে আছেন বলে জানিয়েছেন তাদের ছেলে তমঘ্ন মুখার্জি।

 

 

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

খরাজ ও তার স্ত্রী নেপালের পোখারায় একটি সিনেমার শুটিংয়ের জন্য গিয়েছিলেন। ভয়াবহ বন্যার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। একই সঙ্গে পোখারা থেকে তাদের ফেরার ফ্লাইটও বিলম্বিত হয়।

 

 

খরাজের ছেলে জানান, বৃহস্পতিবার সকালে তিনি বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন। দুজনেই নিরাপদে রয়েছেন। শুটিংয়ের জায়গাটি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার তুলনায় কিছুটা দূরে ছিল।

 

 

 

তিনি আরো জানান, খরাজ ও তার স্ত্রী পোখারা থেকে গোরখপুরের দিকে আসছেন।সেখান থেকে বিমানে করে কলকাতায় ফেরার পরিকল্পনা রয়েছে। সব ঠিক থাকলে ২৮ আগস্ট তারা কলকাতায় ফিরবেন।

প্রতিবেদন অনুযায়ী, খরাজ মুখার্জি, তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা ২০ আগস্ট একটি বাংলাদেশি সিনেমার শুটিং দলের সঙ্গে নেপালে গিয়েছিলেন। ছবিটির শুটিং চলছিল নেপালের বিভিন্ন এলাকায়।

 

বন্যার কারণে শুটিংয়ের কাজ ব্যাহত হয়।

 

 

একই সিনেমার শুটিংয়ে অভিনেতা রজতাভ দত্তও ছিলেন। তার শুটিং শেষ হয়ে যাওয়ায় তিনি আগেই ফিরে এসেছেন বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।

 

 

নেপালের চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযানও চলছে।

 

এই পরিস্থিতিতে নেপালে থাকা পর্যটক ও শুটিং দলের সদস্যদের ফেরাতেও নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। তবে খরাজ মুখার্জি ও তার স্ত্রী নিরাপদে আছেন—পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত হওয়ায় স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।