রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে। ভোট দেওয়া ও গণনাকালে সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।
আসুন নির্বাচন প্রক্রিয়া সফল করি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণের শুরুতে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, গণপ্রজাতন্ত্রী ৪৮/১ অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
নির্বাচনী কর্তা হিসেবে স্বাগত বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ব্যালটের মুড়িতে নাম উল্লেখ থাকবে। পূর্ণ নাম সই করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট পেপারে নাম আছে কি না দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম রয়েছে।ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা করা হবে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :