গোপালগঞ্জে সাবেক সেনা সদস্য মোঃ আবুল কাশেম (বিল্লাল শিকদার) নিখোঁজ: সদ্বয় ব্যক্তির সন্ধানে পুরস্কারের ঘোষণা
বিশ্বজিৎ পাল, স্টাফ রিপোর্টার (দৈনিক দেশের প্রত্যয়):
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সাবেক সেনা সদস্য মোঃ আবুল কাশেম (বিল্লাল শিকদার) দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। পারিবারিক সূত্র ও স্থানীয় থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিখোঁজ ব্যক্তির ছেলে রাব্বি শেখ জানান, তার বাবা কিছুদিন ধরে হঠাৎ নিখোঁজ হন। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তি সংক্রান্ত বিবরণ:
নাম: মোঃ আবুল কাশেম (বিল্লাল শিকদার)
পরিচয়: সাবেক সেনা সদস্য
শারীরিক বিবরণ: গায়ের রং শ্যামলা-সাদা
বিশেষ তথ্য: তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন (মাথায় সমস্যা রয়েছে)
ঠিকানা: গ্রাম: কহলদিয়া, ডাকঘর: বাটিকামারি, উপজেলা: মুকসুদপুর, জেলা: গোপালগঞ্জ
পুরস্কারের ঘোষণা ও যোগাযোগের ঠিকানা:
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সদ্বয় ব্যক্তি তার সন্ধান দিতে পারেন, তবে তাকে নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা পুরস্কার প্রদান করা হবে।
কোনো স্বহৃদয় ব্যক্তি উনার সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
মোবাইল নম্বর: 01745-241868, 01723-014741
একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এবং প্রবীণ সাবেক সেনা সদস্য মোঃ আবুল কাশেমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার ছেলে রাব্বি শেখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :