আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে।
এতে আরো বলা হয়, শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
আগামী ২৬ আগস্ট (বুধবার) সরকারি ছুটি থাকবে। এর পরের দিন যথারীতি চলবে অফিস। তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ছুটি নিতে পারলে পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। কেননা এর পরের দুদিন যথাক্রমে শুক্র ও শনিবার (২৮ ও ২৯ আগস্ট) সাপ্তাহিক ছুটি।তবে সেক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, ২৭ আগস্ট ছুটি নিলে এর আগের এক দিন বা পরের সাপ্তাহিক ছুটির দুদিনের একটি অংশ অর্জিত অংশ থেকে কেটে নেওয়া হবে।
সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি থাকে সেসব প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও কাটাতে পারবেন টানা এই ছুটি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :