শিরোনামঃ

রঞ্জন কর্মকার মারা গেছেন


রঞ্জন কর্মকার মারা গেছেন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার মারা গেছেন।

 

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

তার মৃত্যুতে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

 

 

 

 

সংগঠনটির নেতারা শোকবার্তায় বলেন, রঞ্জন কর্মকার সারাজীবন দেশের অসাম্প্রদায়িক চেতনা রক্ষা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু দেশের প্রগতিশীল আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।