শিরোনামঃ

ফরিদপুর চিনিকলে বৃক্ষরোপণ কর্মসূচি  উদ্বোধন


ফরিদপুর চিনিকলে বৃক্ষরোপণ কর্মসূচি   উদ্বোধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুর চিনিকলে বৃক্ষরোপণ কর্মসূচি

উদ্বোধন

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে বৃক্ষরোপণ কর্মসূচি-এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে চিনিকলের মাগুরা সাবজোনের কাটাখালী কেন্দ্রে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ।

চিনিকলের অর্থায়নে এবং কৃষি বিভাগের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. সিরাজুল ইসলাম, ব্যবস্থাপক (সিপি ও ঋণ) মো. ইমরুল হাসান, ব্যবস্থাপক (বীঃপঃপঃ) কানিজ ফাতেমা রোকসানা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এমদাদ হোসেন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা নিতাই কুমার সরকার এবং ভারপ্রাপ্ত সিআইসি মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মাগুরা সাবজোনের কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।

ফরিদপুর চিনিকল কর্তৃপক্ষ জানায়, এ, বি সাবজোনসহ চিনিকলের মোট সাতটি সাবজোনে নিজস্ব জমিতে এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং চিনিকলের নিজস্ব জমির যথাযথ ব্যবহারের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।