শিরোনামঃ

যুক্তরাষ্ট্রে প্রেমিকাকে হত্যা, জার্মানিতে গ্রেপ্তার ভারতীয় তরুণ


যুক্তরাষ্ট্রে প্রেমিকাকে হত্যা, জার্মানিতে গ্রেপ্তার ভারতীয় তরুণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ১৯ বছর বয়সী প্রেমিকাকে হত্যার অভিযোগে ২০ বছর বয়সী এক ভারতীয় তরুণকে জার্মানিতে গ্রেপ্তার করা হয়েছে।

 

মার্কিন সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, এ ঘটনায় কলেজছাত্রী জুলিসা রুবি সালাজারের পরিবার একটি অভিযোগ দায়ের করেন।

 

 

তারই প্রেক্ষিতে অ্যারিজোনার টাকসনের ইউক্লিড এভিনিউ ও এলম স্ট্রিটের কাছে একটি অ্যাপার্টমেন্ট থেকে ওই তরুণীকে মৃত উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, তার শরীরে হত্যাকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তদন্তকারীদের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্তে সালাজারের প্রেমিক ভারুন বাচিগারিকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।

 

 

 

পরে তদন্তকারীরা জানতে পারেন, সালাজারের মৃত্যুর দিন বাচিগারি টাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি জার্মানির বার্লিনের উদ্দেশে রওনা হন। তার শেষ গন্তব্য ভারত ছিল বলেও তদন্তকারীরা জানতে পারেন।

 

পুলিশ তার বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

 

 

এরপর মার্কিন ফেডারেল, স্থানীয় ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে জার্মানিতে পৌঁছানোর পর বাচিগারিকে আটক করা হয়।

তদন্তকারীরা জানতে পেরেছেন, গত ৫ আগস্ট সালাজারের রুমমেটরা তার শোবার ঘর থেকে জোরে চিৎকারের শব্দ শুনেছিলেন। পরে তারা সালাজারকে মেসেজ করে জানতে চান তিনি ঠিক আছেন কি না। জবাবে সালাজার নাকি জানান, তিনি ভালো আছেন এবং তাদের ঝগড়া হয়েছিল।

 

বর্তমানে বাচিগারি জার্মানিতে হেফাজতে রয়েছেন।

 

 

তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।