শিরোনামঃ

বার্সেলোনার আগ্রহ সত্ত্বেও আতলেতিকো আলভারেজকে বিক্রি করবে না : সিমিওনে


বার্সেলোনার আগ্রহ সত্ত্বেও আতলেতিকো আলভারেজকে বিক্রি করবে না : সিমিওনে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বার্সেলোনার আগ্রহ থাকা সত্ত্বেও চলতি দলবদলের মৌসুমে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে ক্লাব ছাড়ার অনুমতি দেবে না অ্যাতলেতিকো মাদ্রিদ বলে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। গত মাসে বার্সেলোনার বিরুদ্ধে আলভারেজকে প্রলুব্ধ করার চেষ্টার অভিযোগে আতলেতিকো ফিফার কাছে একটি অভিযোগ দায়ের করেছিল।

 

 

এই আর্জেন্টাইন তারকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনও উঠে ছিল। অন্যদিকে জুনে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তার জন্য দেওয়া ১৫০ মিলিয়ন ইউরোর (১৭৩.৪ মিলিয়ন ডলার) একটি প্রস্তাবও প্রত্যাখ্যান হয়েছিল।

 

শনিবার সিউলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের সিমিওনে বলেন, আমার মনে হয় পরিস্থিতি খুবই স্পষ্ট। ক্লাব একটি সিদ্ধান্ত নিয়েছে যা (সিইও) মিগেল অ্যাঞ্জেল (গিল মারিন) খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন।

 

 

খেলার দৃষ্টিকোণ থেকে, হুলিয়ানের মতো একজন ফুটবলারকে পেয়ে আমরা খুবই খুশি। আমরা তাকে আরো বিকশিত হতে, আরো উন্নতি করতে এবং তার সেরাটা দিয়ে যেতে সাহায্য করব – যা সে গত দুই বছরে আমাদের অসাধারণভাবে দিয়েছে বলে যোগ করে এই আর্জেন্টাইন কোচ।

 

স্পেনের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল হারের পর বিরতি নিয়ে অবকাশযাপনে আছেন আলভারেজ। আগামী দুই দিনের মধ্যে অ্যাতলেটিকোতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।