চলতি আগস্টে আবারও সরকারি চাকরিজীবীদের জন্য লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি ম্যানেজ করলেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি রয়েছে। দিনটি বুধবার পড়েছে। অর্থাৎ পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারলে মোট দুই দিন ছুটি কাটানো যাবে
।অন্যদিকে এর পরের দুই দিন পড়েছে শুক্র ও শনিবার।
সব মিলিয়ে এক দিনের ছুটি নিতে পারলেই সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এর আগে বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি ছিল। ওই সময়ও এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিলের লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছিল।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :