শিরোনামঃ

গোপনে বিয়ে করছেন রোনালদো


গোপনে বিয়ে করছেন রোনালদো
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চলতি সপ্তাহে বিয়ে করতে চলেছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সিআর সেভেনের বিয়ের ফাঁস হওয়া নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই জোরদার হয়েছে এই জল্পনা।

 

 

সেখানেই জানা গিয়েছে, তারকা দম্পতির শুভ পরিণয় বেশি দূরে নয়।

পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যম একট টিভির প্রতিবেদনে বলা হয়, আজ (১ আগস্ট) শুভ কাজটি সেরে ফেলতে পারেন রোনালদো ও পাত্রী জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের এক সৈকতে অবস্থিত প্রাচীন দুর্গে বসছে বিবাহের অনুষ্ঠান।অতিথি তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, প্যাট্রিক এভ্রা, রিও ফার্দিনান্দ, রডরিগোর মতো ফুটবলাররা।

 

 

সঙ্গে সঙ্গীতশিল্পী রিহানা, সাংবাদিক পিয়ার্স মর্গানের মতো ব্যক্তিত্বও। নিমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা জর্জিনা রদ্রিগেগের বিয়ের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা।’

 

 

? Rumours of Cristiano Ronaldo and Georgina Rodríguez’s wedding and the guest list Among the reported invitees are:

 

Rio Ferdinand

Vin Diesel

Piers Morgan

Al-Nassr teammates

Rodrygo

Rihanna

Vinícius Júnior

Kylian Mbappé

Jennifer Lopez

Khabib Nurmagomedov… pic.twitter.com/WyLkPD7Xc5

 

— TCR. (@TeamCRonaldo) July 28, 2026

তবে এই নিমন্ত্রণপত্রটি সত্যিই আসল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কারণ, কার্ডটির বিভিন্ন সংস্করণে সময়ের অমিল দেখা গিয়েছে।

 

 

কোথাও অনুষ্ঠানের সময় বিকেল ৫টা লেখা রয়েছে, আবার কোথাও দুপুর ২টা উল্লেখ করা হয়েছে।

তবে বিশ্বের ধনীতম ফুটবলার হলেও রোনালদোর বিবাহ আসর বাহুল্যবর্জিত হচ্ছে বলেই দাবি ওই সংবাদমাধ্যমের। তবে ইউরোপের প্রথমসারির কিছু সংবাদমাধ্যম এই দাবিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছে। এর আগে রোনাল্ডো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর।

 

২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন রোনাল্ডো-জর্জিনা।পর্তুগিজ মহাতারকা তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। স্পেনের রাজধানীতে একটি গুচি স্টোরে কাজ করতেন স্প্যানিশ মডেল জর্জিনা। সেখানেই দুজনের পরিচয়, তারপর প্রেম। আপাতত স্পেনের মায়োর্কায় সপরিবারে ছুটি কাটাচ্ছেন রোনাল্ডোরা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।