রাজশাহীতে সাইদুর রহমানের সুস্থতায় প্রেসক্লাবে দোয়া মাহফি
ক্রাইম রিপোর্টার রাজশাহী, মোঃ আতিকুর রহমান
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজ-এর স্টাফ রিপোর্টার মো. সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উচ্চ রক্তচাপ ও কিডনি-জনিত জটিলতায় অসুস্থ হয়ে তিনি বর্তমানে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে রাজশাহীর সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত সবাই মহান আল্লাহ তাআলার দরবারে সাইদুর রহমানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিলে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, “সাইদুর রহমান শুধু প্রেসক্লাবের সভাপতি নন, তিনি আমাদের অভিভাবক, অভিজ্ঞ সহকর্মী ও সাংবাদিক সমাজের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে সাংবাদিকতার নেতৃত্বে আবারও সক্রিয় ভূমিকা রাখতে পারেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস সবুর, শাহারিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, ফায়সাল হোসেন, হারুন, মনিরুল ইসলাম, শাহিন সাগর, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খাঁনসহ রাজশাহী প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সবুর। মোনাজাতে সাইদুর রহমানের সফল চিকিৎসা, দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এই প্রবীণ সাংবাদিক দ্রুত সুস্থ হয়ে আবারও রাজশাহীর সাংবাদিক সমাজের নেতৃত্ব ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :