নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৩৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান আলী (৩৬) নামে একজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে লালপুর থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ওই বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরের ভেতর থেকে হাসানকে আটক করা হয়। তিনি মোহরকয়া হাটপাড়া গ্রামের আনসার আলী প্রামানিকের ছেলে।
লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম জানান, অভিযানকালে তার কাছ থেকে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩.৫ গ্রাম। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গোপনে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :