বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার অনুদান দিল চীন


বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার অনুদান দিল চীন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামসহ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীনের রেড ক্রস সোসাইটি। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এক আয়োজনে অনুদান চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

 

 

তিনি বলেন, ‘প্রয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের ঢাকায় পাঠাতে প্রস্তুত রয়েছে বেইজিং। এ ক্ষেত্রে সহযোগিতাকে জোরদার করা প্রয়োজন। কেননা এটা বাংলাদেশের মানুষের জীবনরক্ষার প্রশ্ন। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিকভাবে সমবেদনা অনুভব করছে।

 

 

ইয়াও ওয়েন বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা আমরা একযোগে কাজ করছি। এটা আমাদের সহযোগিতা ও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির দৃষ্টান্ত। বাংলাদেশের যতক্ষণ নাগাদ সহায়তা প্রয়োজন, চীন তা করে যাবে।’

 

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘চীন আমাদের বিশ্বস্ত বন্ধু।

 

 

চীনের সংহতি প্রকাশে আমাদের কৃতজ্ঞতা। এই সহায়তা স্বচ্ছতার সঙ্গে বিতরণে কাজ করব আমরা।’

অন্যদের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. রফিকুল কবির, কোষাধ্যক্ষ ডা. আবু মোফাখখারুল ইসলাম রানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।