শৈলকুপায় ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর


শৈলকুপায় ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকার মহাসড়কে ট্রাকচাপায় তারিফ উদ্দিন মন্ডল (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের পাশে আশা এনজিও অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত মন্ডল চন্ডিপুর গ্রামের মৃত ইন্তাজ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরেও ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দিন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারিফ মন্ডল।

 

 

খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো আছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।