রাজশাহীতে বাল্যবিবাহ প্রতিরোধে ও  মহিলা বিষয়ক অধিদপ্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
রাজশাহীতে বাল্যবিবাহ প্রতিরোধে ও  মহিলা বিষয়ক অধিদপ্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত
Getting your Trinity Audio player ready...

রাজশাহীতে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ফেব্রুয়ারি সকালে রাজশাহীতে কর্মরত বিবাহ নিবন্ধনকারী, মুসলিম নিকা রেজিস্টারদের নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এর কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জনাব সারমিন শাপলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মুসলিমনিকাহ্ রেজিস্টার সমিতির সভাপতি কাজী নুরুল আলম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পোগ্রাম অফিসার রহিমা রহমান।
সভা সঞ্চালনা করেন গণ উন্নয়নের প্রজেক্ট অফিসার চন্দনা সরকার।
এ আলোচনায় বাল্য বিয়ে প্রতিরোধে বিভিন্ন মতামত তুলে ধরেন রাজশাহীতে কর্মরত নিকা রেজিস্টার গণ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, কাজী মোহাম্মদ হাবিবুল্লা,কাজী আফজাল হোসেন, কাজী তরিকুল ইসলাম, কাজি মোহাম্মদ সাইফুল ইসলাম, হিন্দু বিবাহ রেজিস্টার বিশ্বজিৎ চৌধুরী, খ্রিস্টান ধর্ম যাজক ফাদার লিংকন কস্তা প্রমুখ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।