নেইমারের ছেলেকে নিরাপত্তাকর্মীদের বাধা, অতঃপর

admin5
নেইমারের ছেলেকে নিরাপত্তাকর্মীদের বাধা, অতঃপর
Getting your Trinity Audio player ready...

ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার পর গ্যালারির দিকে যান নেইমার জুনিয়র, যেখানে ছিল তার পরিবারের সদস্যরা।

 

বাবাকে দেখতেই গ্যালারি থেকে মাঠে নেমে আসার চেষ্টা করে নেইমারের ছেলে দাভি লুকা।

 

 

কিন্তু ১৪ বছর বয়সী এই কিশোরকে চিনতেই পারেননি নিরাপত্তাকর্মীরা।

একবার নয়; দুইবার লুকাকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। ছেলেকে বারবার আটকা যেতে দেখে ব্রাজিলিয়ান তারকা নিজেই এগিয়ে যান এবং পরিচয় জানিয়ে ছাড়িয়ে নেন। এরপর নেইমারের ডাকে ছুটে আসে দাভি লুকা।

 

 

আবেগঘন এক আলিঙ্গনে মেতে ওঠেন বাবা-ছেলে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে এই ঘটনা ঘটে।

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের সেরা হয়েই নকআউট পর্বে উঠেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

 

 

এই ম্যাচ দিয়েই ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে খেলতে নেমেছেন নেইমার। ম্যাচের ৭৬ মিনিটে তাকে বদলি নামান কোচ কার্লো আনচেলত্তি। গোল না পেলেও অল্প সময়ে তিনটি সুযোগ সৃষ্টি করেন নেইমার। এর মধ্যে একটি শট ছিল লক্ষ্যে। বলে মোট স্পর্শ করেন ২৪ বার।নেইমারের চার সন্তানের মধ্যে সবার বড় দাভি লুকা। ব্রাজিলিয়ান তারকার সাবেক প্রেমিকা কারোলিনা দান্তাস লুকাকে জন্ম দেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।