|
Getting your Trinity Audio player ready...
|

ময়মনসিংহের হালুয়াঘাটে হাবিবুর রহমানের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী শিরিনা আক্তার (৩০) কে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার কৈচাপুর ইউনিয়নের জোকাবিলের কান্দা গ্রামের ধানক্ষেতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিরিনা আক্তার গাঙ্গিনাপাড় এলাকার আব্দুল মান্নানের মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী বড়খালের পাড় গ্রামের আব্দুল খালেকের পুত্র হাবিবুর রহমান (৪০) পলাতক রয়েছেন।
এলাকাবাসীর বরাদ দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী হাবিবুরের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী নিহত শিরিনা আক্তারের মাঝে পারিবারিক বিরোধ চলছিল। নিহতের স্বামী তাকে ঠিকমতো ভরণপোষণ দিত না।স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরের দিকে হাবিবুর রহমান জোকাবিলের কান্দা গ্রামে ফসলি জমিতে তার স্ত্রীকে বাজার করে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে সেখানেই কথা-কাটাকাটির এক পর্যায়ে কোদালের গাড়া দিয়ে শিরিনা আক্তারের মাথায় আঘাত করে সেখান থেকে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই শিরিনার মৃত্যু হয়। নিহত শিরিনার ৯ বছরের মেয়ে ও ১ বছর ৬ মাস বয়সী পুত্রসন্তান রয়েছে।
নিহতের ফুফু আনোয়ারা বলেন, ‘হাবিবুর রহমানের আগের সংসার ছিল। সে সংসার রেখেই ভালোবেসে শিরিনাকে বিয়ে করে। তাদের দুজনের বাড়ি পাশাপাশি গ্রামে। এ ঘটনার হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে তালা দিয়ে সবাই পালিয়ে গেছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
লাশ উদ্ধারের পক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান চলছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :