শিরোনামঃ

প্রশাসনিক কারণে ফরিদপুর ডিবির ওসি প্রত্যাহার

admin
প্রশাসনিক কারণে ফরিদপুর ডিবির ওসি প্রত্যাহার
Getting your Trinity Audio player ready...

প্রশাসনিক কারণে ফরিদপুর ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদর জোনের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, ডিবি সদর জোনে কর্মরত ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন (বিপি-৮০০৬১০৬১৮৫)-কে প্রশাসনিক কারণে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
একই আদেশে তাকে ২৩ জুন ২০২৬ তারিখ দুপুর ১টার মধ্যে পুলিশ লাইন্স, ফরিদপুরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম স্বাক্ষরিত এ আদেশের অনুলিপি ঢাকা রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট ইউনিটসমূহে প্রেরণ করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।