|
Getting your Trinity Audio player ready...
|

প্রমাণের কিছু নেই লিওনেল মেসির। সে সব অনেক আগে দিয়েছেন।
মুগ্ধতা ছড়িয়ে এখন শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার সময়। সে কাজটা ক্যারিয়ারের গোধূলিলগ্নেও এসে করছেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সেই সুবাস ছড়িয়েছেন মেসি। যা দেখার পর ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও বলেছেন, ‘আর লুকানোর কিছু নেই।
এবার পুরো বিশ্বের সময় এসেছে মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার।’
ভবিষ্যতে যার হাতে ফুটবলের ব্যাটন থাকবে সেই লামিনে ইয়ামালও মনে করেন মেসিই সর্বকালের সেরা। স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্পেন উইঙ্গার বলেছেন, ‘মেসির হ্যাটট্রিক? প্রতিটি ম্যাচই প্রমাণ করে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় তিনি। এরপরেও কারো মনে সংশয় থাকে তাহলে বুঝতে হবে ইচ্ছে করেই তারা খুঁত খুঁজছে।এর বেশি কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা।’আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করেছে আলজেরিয়াকে হারিয়ে। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে। সবকটি গোলই করেছেন মেসি।
এতে করে বিশ্বকাপে হ্যাটট্রিক না পাওয়ার অপূর্ণতাও ঘুচেছে কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণ করা আর্জেন্টিনা অধিনায়কে
র।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :