শিরোনামঃ

নেইমারকে নিয়ে এবার আসল সুখবর পেল ব্রাজিল

admin5
নেইমারকে নিয়ে এবার আসল সুখবর পেল ব্রাজিল
Getting your Trinity Audio player ready...

বিশ্বকাপের শুরুতেই চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে অবশেষে স্বস্তির খবর পেল ব্রাজিল। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন সেলেসাওদের পোস্টারবয়।যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বুধবার অনুষ্ঠিত ব্রাজিল দলের অনুশীলনে শুরুতে আলাদা করে ওয়ার্ম-আপ করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরে দলের সঙ্গে কিছু ড্রিলেও অংশ নিতে দেখা যায় তাকে। বিশ্বকাপের আগে পাওয়া কাফের চোট কাটিয়ে এটি তার দলে ফেরার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

 

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার।

 

 

এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপ দলে জায়গা পেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচে অংশ নিতে পারেননি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও বেঞ্চে থাকলেও খেলার সুযোগ পাননি।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

 

 

মঙ্গলবার তিনি প্রথমবারের মতো মাঠে নেমে বল নিয়ে কাজ করেন। আর বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়ে ফেরার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন।

তবে হাইতির বিপক্ষে শনিবারের ম্যাচে তাকে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের মেডিকেল বিভাগ ও কোচিং স্টাফ কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তারা নেইমারকে পুরোপুরি ফিট হওয়ার পর্যাপ্ত সময় দিতে চায়।বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ভালো ফল করাটা এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সময়ে নেইমারের অনুশীলনে ফেরা দলটির আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন সমর্থকরা।

 

কোচ কার্লো আনচেলত্তিও এর আগে জানিয়েছিলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্বের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন দলের সবচেয়ে অভিজ্ঞ এই তারকা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।