জামালপুর স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শিক্ষার্থী ধর্ষণে যুবকের যাবজ্জীবন
হ্যাটট্রিকের পর পতাকা-জার্সিতে মেসির জয়জয়কার
মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১
ভাগ্নেকে বিয়ে করলেন মামি, দেশে ফিরে কুয়েতপ্রবাসীর আত্মহত্যা
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে ভারতকে সমন্বয় করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ
ডিএনসিসির সাবেক প্রশাসক অনিয়ম-দুর্নীতির ‘হেডমাস্টার’ এজাজ
গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

|
Getting your Trinity Audio player ready...
|

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী আলাল শেখকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলাল শেখ উপজেলার রহিমপুর গ্রামের মজর উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৬ মে আলাল শেখ যৌতুকের দাবিতে তার স্ত্রী নাইফুল বেগমকে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যা করেন। ওই ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত তাকে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।এদিকে একই দিনে দেওয়ানগঞ্জের এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় রাজিব হোসেন (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত রাজিব হোসেন উপজেলার বাঘারচর গ্রামের জসিজল হকের ছেলে।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আলাল শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া পৃথক একটি ধর্ষণ মামলায় রাজিব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আপনার মতামত লিখুন :