জামালপুর স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শিক্ষার্থী ধর্ষণে যুবকের যাবজ্জীবন
হ্যাটট্রিকের পর পতাকা-জার্সিতে মেসির জয়জয়কার
মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১
ভাগ্নেকে বিয়ে করলেন মামি, দেশে ফিরে কুয়েতপ্রবাসীর আত্মহত্যা
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে ভারতকে সমন্বয় করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ
ডিএনসিসির সাবেক প্রশাসক অনিয়ম-দুর্নীতির ‘হেডমাস্টার’ এজাজ
গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

|
Getting your Trinity Audio player ready...
|

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী স্বামীর দূরসম্পর্কের ভাগ্নেকে পালিয়ে বিয়ে করার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক কুয়েতপ্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। দেশে ফেরার মাত্র ১০ দিনের মাথায় মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আনোয়ার উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের কেরামত আলী বেপারীবাড়ির মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার প্রায় ৯ বছর ধরে কুয়েতে কাজ করতেন। প্রবাসে থাকাকালে তিনি স্ত্রী আকলিমা আক্তারের কাছে টাকা পাঠাতেন।
সেই টাকা দিয়ে স্ত্রী তার নামে জমিও কেনেন। প্রায় ছয় মাস আগে দুই সন্তানের জননী আকলিমা আক্তার (৩৪) স্বামীর দূরসম্পর্কের এক ভাগ্নের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাড়ি ছেড়ে চলে যান এবং ওই যুবককে বিয়ে করেন। কাকতালীয়ভাবে ওই যুবকের নামও আনোয়ার।দশ দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন প্রবাসী আনোয়ার। দেশে ফিরে তিনি স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তিনি চেয়েছিলেন দুই ছেলের দিকে তাকিয়ে তাকে পুনরায় নিয়ে আসতে। তবে একপর্যায়ে আকলিমা তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। নিহতের স্বজনদের দাবি, গত শনিবার আকলিমা তার স্বামীর কাছে তালাকের নোটিশ পাঠান।
এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অভিমান ও ক্ষোভ থেকে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য আকলিমাকে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :