জামালপুর স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শিক্ষার্থী ধর্ষণে যুবকের যাবজ্জীবন
হ্যাটট্রিকের পর পতাকা-জার্সিতে মেসির জয়জয়কার
মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১
ভাগ্নেকে বিয়ে করলেন মামি, দেশে ফিরে কুয়েতপ্রবাসীর আত্মহত্যা
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে ভারতকে সমন্বয় করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ
ডিএনসিসির সাবেক প্রশাসক অনিয়ম-দুর্নীতির ‘হেডমাস্টার’ এজাজ
গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছর শেষে জবাব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

|
Getting your Trinity Audio player ready...
|

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করতে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ অনুষ্ঠানে অংশ নিতে বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী।
আকাশপথে সিলেট পৌঁছানোর পর দুপুর ১টার দিকে তিনি বাসযোগে শ্রীমঙ্গলে পৌঁছান। তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
জানা গেছে, শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
এরপর বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে বিশ্রাম নিয়ে ফের বিএনপি নেতাদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন তিনি।
এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বে ভোটের প্রচারে মৌলভীবাজারে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।নির্বাচনে জয়লাভ ও সরকার গঠনের পর এবারই প্রথম মৌলভীবাজার এলেন তিনি।
আপনার মতামত লিখুন :