গ্লাভস পরে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে খেলবেন?
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২০ জন, মোট রোগী ২ হাজার ৬৪১
বায়ুদূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার বায়ুমানের উন্নতি
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা
ভক্তদের দাবি হাতের গোলে জয়ের সুযোগ নাই আর্জেন্টিনার, ব্রাজিল এবারও সেভেন আপ পাবে
কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক


সালথায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে মো. ফারুক শেখ (৫২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার
সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির টিনশেড ঘরের বারান্দায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক শেখের স্ত্রী মোসা. হাফেজা বেগম গৃহস্থালির কাজের জন্য ঘরে প্রবেশ করে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ফাঁসের রশি কেটে তাকে নিচে নামান এবং দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সালথা থানার এসআই (নিঃ) আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সালথা থানা পুলিশ জানিয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আপনার মতামত লিখুন :