শিরোনামঃ

গ্রাম আদালত নিয়ে গম্ভীরা: আলীপুরে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

admin 2
গ্রাম আদালত নিয়ে গম্ভীরা: আলীপুরে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Getting your Trinity Audio player ready...

স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির কার্যকর মাধ্যম হিসেবে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১০ জুন ২০২৬) আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মের অনুসারী, শিক্ষক, শিক্ষার্থী, নারী-পুরুষ, হাট-বাজারের ব্যবসায়ী, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য, যুব সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গম্ভীরা পরিবেশনার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, মামলা গ্রহণ প্রক্রিয়া, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার সুযোগ এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। শিল্পীরা বাস্তবধর্মী উপস্থাপনার মাধ্যমে দেখান, কীভাবে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত সমাধান করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ব্যবস্থার মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা সম্ভব। তারা গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন ও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গম্ভীরা পরিবেশনা উপভোগের পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারেন এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এ ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
আয়োজকদের মতে, এ ধরনের সাংস্কৃতিক প্রচারণামূলক কার্যক্রম গ্রাম আদালত বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বিচারপ্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।