রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হানিফ পরিবহনের কর্ণধার কফিল উদ্দিন মারা গেছেন

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
রবিবার, ৩১ মে, ২০২৬

দেশের অন্যতম শীর্ষ পরিবহন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রবিবার (৩১ মে) ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. হানিফ।

পারিবারিক সূত্র জানায়, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অবস্থানকালে তার মৃত্যু হয়।

 

কফিল উদ্দিন দেশের পরিবহন খাতে সুপরিচিত একজন উদ্যোক্তা ছিলেন।

 

 

দীর্ঘদিন ধরে তিনি হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

রাজনৈতিক জীবনেও তিনি ছিলেন সক্রিয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করে

ছিলেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।

 


More News Of This Category