শিরোনামঃ
ধূরইলে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বনজীবীরা একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাজে একজন করে জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট : ডেপুটি স্পিকার ছেলের আবদার মিটাইতেই বাইকটা কিনে দিছিলাম, দুর্ঘটনায় গেল প্রাণ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : গয়েশ্বর মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ পানিসম্পদমন্ত্রী সাড়ে ৩ বছরের শাসনামলে শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভাবি-ভাতিজাকে হত্যার অভিযোগ দেবরের বিরুদ্ধে

অনলাইন ড্রেস / ১৮ প্রকাশিত সময়:
রবিবার, ৩১ মে, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাবি ও দেড় বছরের ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে ইউসুফ (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

 

শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বাচামারা গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন বাচামারা গ্রামের আব্দুস সালামের স্ত্রী আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছরের ছেলে মো. আসাওয়াদ। হামলায় গুরুতর আহত হয়েছেন আমেনার স্বামী আব্দুস সালাম। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অভিযুক্ত ইউসুফ ওই গ্রামের সুলতানের ছেলে।

 

 

ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে অভিযুক্ত ইউসুফ দেশীয় অস্ত্র নিয়ে বড় ভাইয়ের পরিবারের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম ও শিশু আসাওয়াদের মৃত্যু হয়। তাদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন আব্দুস সালাম।বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপ্ন কুমার সরকার। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 


More News Of This Category