শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ২০২৬ সালের মতো কঠিন নির্বাচন কখনো হয়নি নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি বিয়ের নৌকা ডুবে নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের নতুন এটিসি টাওয়ার তিন মাসে আয় ১৯৯ কোটি ২৮ লাখ ঝালকাঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
শনিবার, ৩০ মে, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে ফেসবুকে প্রচারের একটি ভিডিও ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

এ ছাড়া ভাঙচুর করা হয়েছে বাড়িঘর।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাবলাতলা এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। দেশীয় অস্ত্র, টেঁটা, শড়কি ও ইটপাটকেল নিয়ে শুরু হয় সংঘর্ষ শুরু হয়ে চলে ঘণ্টাব্যাপী। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

 

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা-ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে নারী-পুরুষ উভয়ই রয়েছেন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের সময় চাল কম দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা ও টিকটকার আকরাম খান ফেসবুক লাইভ করেন। লাইভে তিনি অভিযোগ করেন, ১০ কেজি চালের পরিবর্তে অনেক উপকারভোগীকে ৭ থেকে ৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

 

গতকাল শুক্রবারও একই কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় আকরাম খানের সঙ্গে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মোল্লার ভাই চন্দন মোল্লার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

 

পরে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের বিরোধও এ সংঘর্ষকে উস্কে দেয় দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মোল্লা বলেন, ‘চাল বিতরণের দায়িত্বে ছিলেন মেম্বাররা। আমি অসুস্থ থাকায় সেখানে উপস্থিত ছিলাম না। আমার বিরুদ্ধে তথ্য যাচাই ছাড়া অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে প্রতিপক্ষ হামলা চালায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে।’

 

লাইভ করা আকরাম খান বলেন, ‘গরিব মানুষের প্রাপ্য চাল কম দেওয়া হচ্ছিল বলেই আমি লাইভ করেছি। পরে প্রশাসনও বিষয়টি দেখতে আসে। কিন্তু আমাকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়।’ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন মিয়া বলেন, ‘চুমুরদী ইউনিয়নে চেয়ারম্যানপক্ষ ও প্রতিপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাও উত্তেজনা বাড়িয়েছে। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’


More News Of This Category