শিরোনামঃ
জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ২০২৬ সালের মতো কঠিন নির্বাচন কখনো হয়নি নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি বিয়ের নৌকা ডুবে নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের নতুন এটিসি টাওয়ার তিন মাসে আয় ১৯৯ কোটি ২৮ লাখ ঝালকাঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ৪ নেতা-কর্মী স্থায়ী বহিষ্কার
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ২০২৬ সালের মতো কঠিন নির্বাচন কখনো হয়নি

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
শনিবার, ৩০ মে, ২০২৬

২০২৬ সালের মতো কঠিন নির্বাচন বাংলাদেশে আর কখনো হয়নি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, আমরা যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি, আমাদের দলকে ধারণ করতে হলে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হলে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে।

 

 

শনিবার (৩০ মে) দুপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দিতে হবে। সংগঠনকে আরো শক্তিশালী করতে না পারলে অতীতের ষড়যন্ত্রের শেকড় বিস্তার লাভ করতে পারে।ফারজানা শারমিন পুতুল বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে হবে।

 

 

কেবল স্লোগানের মধ্যে আবদ্ধ না থেকে যারা তাকে দেখিনি বা তার সংস্পর্শে আসিনি, তাদের কাছে তার আদর্শ ও কর্মকে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা যখন হাঁটতে দেখি, চলতে দেখি, তার কর্মসূচি দেখি, প্রধানমন্ত্রী হয়ে সাধারণ মানুষের সঙ্গে কতটা সাধারণ হয়ে মিশে যেতে পারেন সেটা যখন দেখি, তখন আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্ভবত এমনই ছিলেন। যার কারণে তার প্রতিচ্ছবি হয়ে, বাংলাদেশের উদ্ধারকর্তা হয়ে আরেকজন মানুষ আমরা পেয়েছি। যিনি তার বাবার হাত ধরে তার বাবার দেখানো পথে এগিয়ে যাচ্ছেন।

 

 

 

নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর-৩ আসনের এমপি আনোয়ারুল ইসলাম আনুসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category