শিরোনামঃ
দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ৪ নেতা-কর্মী স্থায়ী বহিষ্কার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ৮নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাবার বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহম্মদপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আদ্-দ্বীনের ঘটনায় আরো সময় পেল তদন্ত কমিটি, পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু গ্রামে ফিরে অসহায় মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর-রেজওয়ানা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহম্মদপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: / ২৩ প্রকাশিত সময়:
শনিবার, ৩০ মে, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহম্মদপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে ২০২৬) সকালে মহম্মদপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


More News Of This Category