শিরোনামঃ
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ৮নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাবার বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহম্মদপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আদ্-দ্বীনের ঘটনায় আরো সময় পেল তদন্ত কমিটি, পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু গ্রামে ফিরে অসহায় মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর-রেজওয়ানা ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে আহত, স্বামী গ্রেপ্তার
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফুট ওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ

অনলাইন ড্রেস / ২৩ প্রকাশিত সময়:
শনিবার, ৩০ মে, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা পুষ্টকামুরী চরপাড়া এলাকায় ফুট ওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

 

আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন তারা।

 

 

এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজন দেখা যায়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় চরপাড়া এলাকার গজনবী খান নামে এক ব্যক্তি আহত হন। এ দুর্ঘটনার পর ওই এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ফুটওভার ব্রিজের দাবিতে চরপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এতে মহাসড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

 

খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলেন।

এ ছাড়া গ্রামের বাসিন্দা মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার প্রমুখ নেতা ঘটনাস্থলে আসেন। পরে ওই স্থানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ তুলে নেন।

 

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, মহাসড়কের ওই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ।সেখানে একটি আন্ডারপাস নির্মাণকাজ শুরু হলেও তা বন্ধ আছে। সড়ক ও জনপথ বিভাগ, ঠিকাদার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। যাতে দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করা যায়।


More News Of This Category