শিরোনামঃ
কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ যুবদল নেতার চায়নাবাঁধ-১ এ ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল, বিনোদনে মেতেছে সিরাজগঞ্জবাসী*  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফাইনালে হেরেও সবার মন জিতে নেওয়া এক আর্জেন্টাইন গোলরক্ষক

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ধীর পায়ে হেঁটে গেলেন অগুস্তো বাতায়া। ট্রফিটা পাশেই রাখা ছিল।

 

 

কিন্তু ব্রোঞ্জ ও রুপার মিশেলে বানানো ১১ কেজি ওজনের ট্রফিটার দিকে বাতায়া একটিবারও তাকানোর প্রয়োজন মনে করলেন না। তাকিয়েই বা কী হতো? ট্রফিটা যে ছোঁয়ার ‘অধিকার’ ছিল না!

দৃশ্যটা গতকাল রাতে জার্মানির লাইপজিগের রেল বুল অ্যারেনায় উয়েফা কনফারেন্স লিগ ফাইনাল শেষে পুরস্কার বিতরণীর মঞ্চের। আর্জেন্টাইন গোলরক্ষক বাতায়ার দল রায়ো ভায়েকানো দারুণ লড়াই করেও ১-০ গোলে হেরে গেছে ক্রিস্টাল প্যালেসের কাছে, যা লন্ডনের ক্লাবটিকে এনে দিয়েছে প্রথম মহাদেশীয় শিরোপার স্বাদ। তবু ছুঁয়ে দেখা হয়নি অগুস্তো বাতায়ার। ছবি: সংগৃহীত

জয়সূচক একমাত্র গোল করায় স্বাভাবিকভাবেই বীরোচিত সংবর্ধনা পেতে চলেছেন প্যালেসের জ্যঁ-ফিলিপ মাতেতা। ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে বিশ্বকাপ স্কোয়াডেও রেখেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

 

কিন্তু সবাইকে ছাপিয়ে আলোচনায় ওই একটি নাম—অগুস্তো বাতায়া।

 

 

ভায়েকানোর আর্জেন্টাইন এই গোলরক্ষক যে ফাইনালে হেরেও সবার মন জিতে নিয়েছেন!

কীভাবে?

 

সেটি জানতে ফাইনালের প্রথমার্ধে ফিরে যেতে হবে। ম্যাচের তখন ৩৫ মিনিট চলছিল। স্টেডিয়ামে চরম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বাতায়া হঠাৎ লক্ষ করলেন, গ্যালারিতে ভায়েকানোর এক সমর্থক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার দ্রুত চিকিৎসা দরকার।

 

বাস্তবতা অনুধাবন করতে পেরে বাতায়া এক সেকেন্ডও নষ্ট করেননি।খেলা চলাকালীন তিনি মাঠে বসে পড়ে চোট পাওয়ার ভান করেন এবং ইতালিয়ান রেফারি মরিৎসিও মারিয়ানিকে খেলা থামাতে জোরালো সংকেত দিতে থাকেন।

KK1

গ্যালারির দিকে রেফারির দৃষ্টি আকর্ষণ করেন বাতায়া। ছবি: সংগৃহীত

বাতায়ার এই তাৎক্ষণিক ও মরিয়া সংকেত রেফারি মারিয়ানির নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেন। এরপর বাতায়া তাকে জানান, গ্যালারিতে এক দর্শক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণেই তিনি খেলা থামাতে চোটে পড়ার ভান করেন।

 

খেলা থামতেই চিকিৎসক দল ও নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যালারির সেই অংশে ছুটে যান। স্টেডিয়ামজুড়ে তখন নীরবতা ও উদ্বেগ নেমে আসে। দুই দলের খেলোয়াড় ও কোচরা সাইডলাইনে দাঁড়িয়ে সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করেন।

 

শেষ পর্যন্ত চিকিৎসক দল ওই দর্শককে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ সময় স্টেডিয়ামে উপস্থিত সবাই করতালি দিয়ে চিকিৎসক দলকে অভিনন্দন জানান। পরে জানা যায়, সেই দর্শক গ্যালারিতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বাতায়ার এই অসাধারণ ক্রীড়াসুলভ আচরণ ও উপস্থিত বুদ্ধিমত্তা তার জীবন বাঁচিয়েছে।গ্যালারিতে হৃদরোগে আক্রান্ত হন এক দর্শক। ছবি: সংগৃহীত

এই তো গত ২০ মে চিড় ধরা আঙুল নিয়ে ফাইনাল খেলে অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জেতাতে বড় অবদান রাখেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কাল ভায়েকানো জিতলে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় আর্জেন্টাইন গোলরক্ষক হিসেবে আরেকটি মহাদেশীয় ট্রফির স্বাদ পেতেন বাতায়া। কিন্তু গত রাতে ট্রফি অন্যের হাতে উঠলেও বাতায়া জিতে নিয়েছেন কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়।

 

ফাইনালের লড়াই শেষে কেউ ট্রফি নিয়ে হাসে, কেউবা চোখের জল ফেলে। কিন্তু বাতায়া কাল যা করেছেন, তা ট্রফি জয়ের চেয়ে বড় প্রাপ্তি হতে পারে না। মানুষ মানুষের জন্য—এই পরম সত্যটাই আবার জিতে গেছে লাইপজিগের সবুজ গালিচায়।

 

৩০ বছর বয়সী বাতায়া কখনো আর্জেন্টিনা জাতীয় দলে খেলেননি। কোচ লিওনেল স্কালোনি হয়তো তাকে বিশ্বকাপ স্কোয়াডেও রাখবেন না। কিন্তু এই মুহূর্তে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম।


More News Of This Category