শিরোনামঃ
রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ২০২৬ সালের মতো কঠিন নির্বাচন কখনো হয়নি নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি বিয়ের নৌকা ডুবে নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের নতুন এটিসি টাওয়ার তিন মাসে আয় ১৯৯ কোটি ২৮ লাখ ঝালকাঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ৪ নেতা-কর্মী স্থায়ী বহিষ্কার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ৮নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাবার বিতরণ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঈদে ‘হাফ বোতল’ নিয়ে হাজির শিমুল

অনলাইন ড্রেস / ৩০ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ঈদ উৎসবে নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা শিমুল শর্মা। তার পরিচালনায় নির্মিত হাস্যরসাত্মক নাটক ‘হাফ বোতল’ ইতোমধ্যে মুক্তি পেয়েছে।

 

 

ঈদের দিন সন্ধ্যায় জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটি। গ্রামীণ কল্পকাহিনি ও মজার সব ঘটনার সমন্বয়ে নির্মিত এই নাটকে থাকছে ভিন্নধর্মী বিনোদনের ছোঁয়া।

 

নাটকটি প্রসঙ্গে শিমুল শর্মা বলেন, ‘এটা একদমই কমেডি ঘরানার নাটক, যেটার গল্প হচ্ছে গ্রামের প্রচলিত বিভিন্ন কল্পকাহিনি। আমি নিজেও আসলে কখনো সিরিয়াস না, যার কারণে আমার নাটকও আসলে সিরিয়াস গল্পের না।

 

 

একদমই ফানে ভরপুর।’

‘হাফ বোতল’ শিমুল শর্মার দ্বিতীয় নির্মাণ। এর আগে গত বছর তিনি ‘কাপঝাপ’ নামে একটি নাটক নির্মাণ করেছিলেন।

 

অভিনয়ের পাশাপাশি এখন পরিচালনায়ও নিয়মিত হওয়ার কথা জানিয়েছেন এই অভিনেতা-নির্মাতা।তিনি জানান, এখন থেকে অভিনয়ের চেয়ে পরিচালনায়ই বেশি মনোযোগ দিতে চান। সামনে আরো নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসবেন।

 

নাটকটিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন শিমুল শর্মা। এ ছাড়া আরো অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, আব্দুল্লাহ রানা, আরফান মৃধা শিবলু, জাকি আহমেদ জারিফ, তন্বী মাহমুদ তৃণা প্রমুখ।


More News Of This Category