শিরোনামঃ
রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ২০২৬ সালের মতো কঠিন নির্বাচন কখনো হয়নি নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি বিয়ের নৌকা ডুবে নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের নতুন এটিসি টাওয়ার তিন মাসে আয় ১৯৯ কোটি ২৮ লাখ ঝালকাঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ৪ নেতা-কর্মী স্থায়ী বহিষ্কার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ৮নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাবার বিতরণ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অনীক দত্তের স্মরণে আবেগঘন বার্তা জয়ার

অনলাইন ড্রেস / ২৯ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। আকস্মিক এই মৃত্যুসংবাদে শোকাহত স্মৃতিচারণায় ডুব দিয়েছেন তিনি।

 

 

অনীক দত্তকে স্মরণ করে জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি পঙক্তি তুলে ধরেন। তিনি লেখেন, ‘শোনা গেল লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে/কাল রাতে—ফাল্গুনের রাতের আঁধারে/যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ/মরিবার হলো তার সাধ-যদিও ফাল্গুন নয়, আজ কি পঞ্চমী তিথি? জানি না…। তবু আজ মনে মনে যতবার অনীকদার মুখের দিকে দেখছি, জীবনানন্দের এই কবিতা আমায় আষ্টেপৃষ্ঠে ধরছে।’

 

নিজের স্মৃতিচারণায় জয়া তুলে আনেন অনীক দত্ত পরিচালিত আলোচিত চলচ্চিত্রগুলোর

কথা।বিশেষ করে ‘ভূতের ভবিষ্যৎ’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘অপরাজিতা’-র মতো সিনেমাগুলোর মাধ্যমে নির্মাতা দর্শকদের ভিন্নধর্মী জীবনবোধের গল্প উপহার দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

জয়া আহসান লেখেন, “একটা নিরন্তর ফাঁক থেকে গেল বুঝি বা। এই চলে যাওয়া তো কেবল চলে যাওয়া নয়, গুণমুগ্ধ দর্শকদের বুড়ো আঙুল দেখিয়ে চলে যাওয়া যেন। ‘ভূতের ভবিষ্যত’ থেকে ‘আশ্চর্য প্রদীপ’, ‘বরুণবাবুর বন্ধু’ থেকে ‘অপরাজিত’—এ তো স্যাটায়ার থেকে জীবনের অভিযান।

 

 

কিংবা উল্টোটা। সে যাই হোক, সেটাই তো যাপন। সেই যাপনেই উজ্জ্বল হয়ে থেকে যাবেন অনীক দত্ত।”

প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার দুপুরে নিজের বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনীক দত্ত। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে গড়িয়াহাট থানার পুলিশ। তবে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে বলে জানা গেছে।

 


More News Of This Category