মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সদরঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

অনলাইন ড্রেস / ২৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজও আবহাওয়া খারাপ হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

 

 

 

মঙ্গলবার বেলা সোয়া ১২টায় নৌপরিবহন মন্ত্রণায়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এ তথ্য জানিয়েছেন।

 

বিআইডব্লিউটিএর এজিএম মোহাম্মদ সালাম জানান, কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আবহাওয়া বৈরী হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ঈদ সামনে রেখে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় ঘরমুখো হাজারো যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

 

 

 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সঙ্গে প্রবল বৃষ্টি হতে থাকে। এতে পদ্মা নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যাত্রীসাধারণ ও নদীতে থাকা যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য ঘাটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের পারাপার করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট ও আরিচা কাজিরহাট নৌরুটে মোট ২৬টা ফেরি ও ৩২টি লঞ্চ এবং ৬৭ স্পিডবোট চলাচল করে।


More News Of This Category