মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

অনলাইন ড্রেস / ২২ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে ৭ম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) উপজেলার গোয়ালপাড়া থেকে পিতা সামসুল ইসলাম ও ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-ছেলে বিভিন্ন সময় ভুক্তভোগী মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করত। একপর্যায়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিভাবকরা বিষয়টি টের পান।

 

ভুক্তভোগীর দেওয়া তথ্য মতে, প্রতিবেশী সম্পর্কে নানাভাই ও তার ছেলের দ্বারা প্রায়ই সে ধর্ষণের শিকার হয়।

 

 

পরে গত বুধবার গ্রাম্য সালিশে ঘটনাটি ধামাচাপা দিতে ১০ লাখ টাকা কাবিননামা ও ৪ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে ছেলের সঙ্গে বিয়ে দেন গ্রাম প্রধানরা। সেই সঙ্গে অভিযুক্ত বাবাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার শর্ত দেন গ্রাম প্রধানরা।

কিন্তু কিশোরীর ভাই বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করলে পুলিশ বাবা-ছেলেকে গ্রেপ্তার করে।

 

ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগীর বাড়ির পাশে সামসুল হক গাজীর চায়ের দোকান রয়েছে।বিভিন্ন সময় বিস্কুট কিনতে আসত ওই ছাত্রী। এতে তার নজর পড়ে মেয়েটির ওপর। কোনো এক পর্যায়ে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে গলা টিপে মেরে ফেলারও ভয় দেখান তিনি। অপরদিকে বাবার অবর্তমানে ছেলে আরিফুল ইসলামও মাঝেমধ্যে দোকানে বসতেন।

 

তারও লালসার শিকার হয় ওই কিশোরী।

একপর্যায়ে কিশোরীর শরীরে পরিবর্তন দেখে মেয়েটির মা চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানতে পারেন যে মেয়ে গর্ভবতী। পরবর্তীতে মেয়ের কাছে বিস্তারিত জেনে গ্রাম সালিশ বসানো হয়। সেখানে গ্রাম প্রধানরা ১০ লাখ টাকা কাবিন ও ৪ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে ছেলে আরিফুল ইসলামের সঙ্গে কিশোরীর বিয়ে দেন।

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়ে

ছে।

 


More News Of This Category