মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বৈষম্যবিরোধী নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ঘটনাস্থলে প্রতিমন্ত্রী

অনলাইন ড্রেস / ২৪ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

যশোরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে মঙ্গলবার সকালে তার বাসায় যান বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

 

 

জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাশেদ খান যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তার বাড়ির পাশের দোকানের সামনে এসে গালাগাল শুরু করেন।

 

 

রাশেদ খানের দাবি, গালাগালে বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একই সঙ্গে তার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির প্রাচীর ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

তিনি আরো জানান, অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল নিয়ে তার দিকে তেড়ে আসে।এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

রাশেদ খান বলেন, অভিযুক্তরা এখনো তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

এদিকে হামলার ঘটনার পর মঙ্গলবার সকালে ঢাকা থেকে যশোরে পৌঁছেই রাশেদ খানের বাসায় যান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

রাশেদ খান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুঃসময়ে পাশে দাঁড়ানোয় তিনি ও তার পরিবার সাহস ও সমর্থন পেয়েছেন।


More News Of This Category