শিরোনামঃ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

অনলাইন ড্রেস / ৬ প্রকাশিত সময়:
সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত মোট ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন (সোমবার) থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

 

হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সরকারি ছুটি ছাড়া কাস্টমস অফিস খোলা থাকবে।

 

 

এ সময় ব্যবসায়ীরা পণ্যের শুল্কায়ন ও পরীক্ষণ করতে পারবেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনর্চাাজ আরিফুল ইসলাম জানান, ঈদে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


More News Of This Category